Posts

Showing posts from July, 2022

নৌবত ব্লগজিন, দ্বাদশ সংখ্যা,১৪২৯

Image
' নৌবত ' ১২শ সংখ্যা ∆ শ্রাবন ১৪২৯∆জুলাই,২০২২   যোগাযোগ - noubatlittlemag94@gmail.com                 কথা- ৭৯০৮৩৫১৬৮০        

সূ চি প ত্র

Image
সূ চি প ত্র কিছু বলা কথা:- কবিতা:-১ কবি অজিত বাইরী∆কবি মণিশংকর রায়∆কবি ফটিক চৌধুরী∆ কবি মাহমুদ কামাল∆কবি ফজলুল হক∆ কবি মৃণালেন্দু দাশ∆কবি বিশ্বজিৎ মাইতি∆কবি প্রাণ জি বসাক∆কবি সুগত চৌধুরী∆কবি মণিদীপা   নন্দী বিশ্বাস∆ কবি আবু রাইহান ∆কবি সমর সুর। অনুবাদ কবিতায়~ ~ ∆তুর্কি ভাষার বিশিষ্ট কবি পেরিহান মাদেন-এর কবিতার অনুবাদে কবি-অনুবাদক রুদ্র কিংশুক   ∆হিন্দি ভাষার বিশিষ্ট কবি কেদার নাথ সিং-এর কবিতার অনুবাদে কবি-অনুবাদক সুপ্ত শ্রী সোম। ∆হিন্দি ভাষার বিশিষ্ট কবি অনামিকা-র কবিতার অনুবাদে   কবি-অনুবাদক মৌলীনাথ গোস্বামী। ©সম্পাদকের জানালা~~ এ সংখ্যার জন্য মনোনীত সম্পাদক হলেন ' ইচ্ছেকুসুম' পত্রিকার সম্পাদক কবি কেদারনাথ দাস। @কবির সঙ্গে,কবিতার সঙ্গে:- ∆সত্তরের বিশিষ্ট কবি দীপক হালদার -এর সঙ্গে পথ হেঁটেছেন অনুজ কবি-প্রাবন্ধিক অরুণ পাঠক। ∆'আমি সিন্ধুর মেয়ে' খ্যাত আশির বিশিষ্ট  কবি মল্লিকা সেনগুপ্ত- এর সঙ্গে পথ হেঁটেছেন অনুজ কবি-সাহিত্যিক- সুস্মেলী দত্ত। কবিতা:-২ কবি শ্রীধর সরকার ∆ কবি লক্ষীকান্ত মন্ডল ∆ কবি  সুজিত রেজ∆ কবি রুদ্র ভানু ∆ কবি নীলোৎপল জানা ∆ কবি মৌমন মিত্র ...

কি ছু ব লা ক থা

Image
  কি ছু ব লা ক থা আস্থা! কার উপর! জানিনা বলে নিজেকে বড় আর্ত লাগে।অভিমানেরও এমন কোন জ্বর নেই যে সবকিছু পোড়াতে পারে।দ্রোহেরও কী আছে ! বড্ড,বড্ড একা লাগে প্রিয় মাধবীলতা।এসো, শ্রাবন সন্ধ্যা থেকে খুঁটে খুঁটে জড়ো করি শূন্যতা   যদি কখনও 'থিয়োরি অব রিলেটিভিটি' দেখিয়ে দেয় পথ…   ∆∆ দেখতে দেখতে আপনাদের প্রিয় ' নৌবত ' ব্লগজিন পত্রিকার দ্বাদশ সংখ্যা প্রকাশিত হলো।অথচ, শুরুতে ভাবতে পারিনি পর পর এতগুলো সংখ্যা প্রকাশ করা সম্ভব হবে।আসলে,একটা দ্বিধা, একটা সংশয়--আদৌ কী পাঠক পড়বে ব্লগজিন? কারণ, সময়ের ঘুর্ণি ও সভ্যতার বিকাশে ব্লগজিন বা অনলাইন পত্রিকার সমাহার বাড়লেও মুদ্রিত পত্রিকার প্রতি একটা বড় অংশের লেখক-পাঠকদের গভীর আস্থা এখনও চির উজ্জ্বল।হয়তো, সেটাই স্বাভাবিক। তা বলে, অনলাইন পত্রিকার প্রতি উন্নাসিকতা কখনো কি সমর্থন করা যায়? আসলে,এই ভয়ঙ্কর প্রযুক্তি নির্ভর সময়েও তেমন ভাবনার যাঁরা শরিক তাঁদের ভাবনায় কোথাও যেন একধরনের মৌলবাদ ছুঁয়ে আছে বলে মনে হয়।আশাকরি,একটা সময়ে তাঁরা এইরকম ভাবনা থেকে নিজেদের মুক্ত করে খোলা মনে সব কিছু গ্রহণ করতে সক্ষম হবেন।ভাবতে পারবেন, বর্তমানে মু...

ক বি অ জি ত বা ই রী

Image
অজিত বাইরী  সির্জন নদীর তীরবর্তী গ্রাম হুগলির কনকপুরে আমার জন্ম ১৯৪৮ সালের ৮ই নভেম্বর। বাল্যে মাতৃবিয়োগ। দিদিমার স্নেহচ্ছায়ায় প্রতিপালিত।  কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে সাম্মানিক স্নাতক। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর থেকে  উপ-প্রকল্প অধিকর্তার পদে অবসর গ্রহণ ২০০৮ সালে।  প্রকাশিত গ্রন্থ ৪০ টি। কাব্যগ্রন্থ এবং সম্পাদিত কাব্যসংকলন ৩৪ টি। গদ্যগ্রন্থ ৬টি। ভূপর্যটক রামনাথ বিশ্বাস স্মৃতি সাহিত্য পুরস্কার ( মুম্বাই ), বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ থেকে আরও কিছু পুরস্কার ও সম্মাননা। উল্লেখ্য কাব্যগ্রন্থ: শ্রেষ্ঠ কবিতা, স্বনির্বাচিত কবিতা, আমার আবৃত্তির কবিতা, ভালোবাসার মুখ ( অণু-কবিতার সংকলন), শ্রুতিসন্ধ্যার নক্ষত্র, আগুনের চাদর, বিদায় কোভালাম বিদায় সূর্যাস্ত, প্রিজনভ্যান এবং কালপুরুষ, বিষণ্ণ অর্কিড এবং ভায়োলিন। দুটি কবিতায় কবি অজিত বাইরী আজ, এই বেলা শেষে  আজ, এই বেলা শেষে, মনে পড়ছে তোমাকে; মনে পড়ছে সেই দীর্ঘ  বারান্দা----- কামিনী ফুলের গন্ধ-মাখা বিভোল সন্ধ্যাগুলিকে হারমোনিয়ামের রিড টিপে সুরের মায়াজাল বিছিয়ে দিতে গানে গানে । সুরের মূর্ছনায় কতক্ষণ যে নিমগ্ন থাকতাম! গা...

ক বি ম ণি শং ক র রা য়

Image
মণিশংকর রায়   জন্ম:- ৪ নভেম্বর,১৯৪৬।শিক্ষা: বাংলা অনার্স,এম এ বাংলা( কলকাতা বিশ্ববিদ্যালয়)।পেশা: বিদ্যালয় শিক্ষক (১৯৭২ -১৯৭৪),কলেজে অধ্যাপনা (১৯৭৪-১৯৭৬),অল ইণ্ডিয়া রেডিও: (১৯৭৬-২০০৬) কেন্দ্র অধিকর্তা হিসেবে অবসর গ্রহণ। প্রকাশিত গ্রন্থ: -এখন অধঃপতনের স্বপক্ষে(কবিতা), শব্দের সবুজ নক্ষত্র(কবিতা),গুহাচিত্রের গোপন আহ্লাদ (কবিতা),বাংলা সাহিত্য: উচ্চারণ জাগরণ সংক্রমণ (গদ্য)।শখ: লেখালেখি। দুটি কবিতায় কবি মনিশংকর রায় মাছেরা                             মাছেরা উচাটন হলে                    জলের উজান ভাঙে আদিম তুফান               মাছেরা শোকাহত হলে                       ...

ক বি ফ টি ক চৌ ধু রী

Image
ফটিক চৌধুরী জন্ম:- ২০ মার্চ,১৯৫৩।বিজ্ঞান ও আইনে স্নাতক।রাজ্য সরকারের চাকরি থেকে অবসরের পর কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েসনের মেম্বার। বর্তমানে ট্যাক্স কনসালটেন্ট। সত্তরের দশকের প্রথম থেকেই লেখালেখি শুরু। কাব্যগ্রন্থ :-  নির্মেদ আলোর বারান্দা,  নিবিড় দাঁড়িয়ে থাকে, নির্ঘুম রাতের ইশারা, অমিত মুগ্ধতার কাছে, অনেকদিন দুঃখিত হইনি। দুটি কবিতায় কবি ফটিক চৌধুরী সংগীত যে পাখি গেয়ে যায় অপৃর্ব সংগীত সকালেই শুনি তার উচ্চারিত ধ্বনি এইমাত্র গেয়ে গেল যেন আগমনী সৃষ্টির ওপারে কেউ গড়ে দেয় ভিত। এই যে মাধুর্যটুকু ধরে রাখি বুকে জারিত হয়ে সারাদিন ষ্পন্দিত হয় বিভোর থাকি পবিত্রতার স্বর্গসুখে জীবনের এটুকুই অমোঘ সঞ্চয়। সংগীত মুছে দেয় সবকিছু ক্ষত জ্বেলে দেয় মনের গভীরে কিছু আলো মলিন-বিষাদছায়া দূর করে যত প্রতিটি প্রভাত যেন হয় জমকালো। প্রতিটি প্রভাত তাই পাখি-কলতানে অপূর্ব সংগীত পাখিই ডেকে আনে। চুপকথা ঝড় উঠবে বলে আকাশ আছে চুপ বাতাসও তার সাথে আছে হাত ধরে লন্ডভন্ড হবেই বুঝি বৈশাখী ঝড়ে প্রকৃতি দেখাবে তার ভয়ঙ্কর রূপ। মনে ঝড় উঠলে পাই কি পূর্বাভাস নইলে খারাপ হতে থাকে কেন মন মনেরও বিচিত্র গত...

ক বি মা হ মু দ কা মা ল

Image
কবি মাহমুদ কামাল জন্ম : -২৩ অক্টোবর, ১৯৫৭।টাঙ্গাইলের আকুরটাকুর পাড়ায়। বর্তমানে বসবাস পূর্ব  আদালত পাড়া, টাঙ্গাইল- ১৯০০। বাংলা ভাষা ও সাহিত্যে সম্মান সহ স্নাতকোত্তর। পেশা-অধ্যাপনা।বহু গুরুত্বপূর্ণ সংগঠনের সংগে যুক্ত। টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগার ও টাঙ্গাইল সাহিত্য সংসদের সম্পাদক। টাঙ্গাইল কবিতা উৎসবের অন্যতম পদাধিকারী। কাব্য, উপন্যাস, গল্প, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, স্মৃতি কথা,সম্পাদিত গ্রন্থ--সব মিলিয়ে চল্লিশেরও অধিক গ্রন্থ তাঁর। দুই বাংলা মিলিয়ে (বাংলাদেশ পরিষদ পুরস্কার, শহীদ বুদ্ধিজীবী পদক, জাতীয় কবিতা পরিষদ সম্মাননা,বরিশাল, বনলতা সেন সম্মাননা,মহাদিগন্ত পুরস্কার, বনানী পুরস্কার প্রভৃতি) এমন অসংখ্য পুরস্কারে সম্মানিত কবি মাহমুদ কামাল। প্রকাশিত কাব্যগ্রন্থ:- পরকীয়া, বিরামচিহ্ন, দ্বিতীয় জীবন, নির্বাচিত কবিতা, কাব্যসমগ্র ,সময় আসে যায় মাঝখানে সামান্য সময় প্রভৃতি। সম্পাদিত পত্রিকা 'অরণি'। দুটি কবিতায় কবি মাহমুদ কামাল আপনার প্রিয় শব্দগুলো যে হারায় সে কখনো বা বাড়ি ফিরে আসে অনেকে ফেরে না। ফিরবে না খলসে ও তিতপুটি বারো হাজারের মতো বীজধান যে নদীর যৌবন নেই সেই নদী মরতে বসেছে যে অদৃ...

ক বি ফ জ লু ল হ ক

Image
ফজলুল হক জন্ম:- ১৯৫১, বীরভূম। ছোট বেলা থেকে গল্প লেখা শুরু। ১৩৮০ বঙ্গাব্দে শ্রাবন সংখ্যা প্রবাসী পত্রিকায় প্রথম গল্প প্রকাশ। সারা বাংলায় শতাধিক লিটিল ম্যাগাজিনে গল্প লিখেছেন। দৈনিক কাগজ যেমন যুগান্তর, কলম, দিনদর্পণ, সুখবর, সংবাদ, প্রভৃতি। এছাড়াও নবকল্লোল, কলেজস্ট্রিট, আরম্ভ, একমাত্র, পূর্বাষা, কাফেলা, কৃর্তিবাস ইত্যাদি। উপন্যাস, নয়টি। কবিতাগ্রন্থ একটি। দুটি কবিতায় কবি ফজলুল হক আত্মকথা যাপনমধুর রহস্যখেলায় আমার নিঃস্ব রিক্ত ঘর একটি  বাসা একই পালঙ্ক  আমরা দুজন শূন্য পরস্পর  দেয়াল জুড়ে কাতর ছবি উঠান জুড়ে শুকনো ঝড়  বন্ধু স্বজন পাড়া পড়শী  কে যে আপন কেইবা পর আমিই একা একাই শুধু রইল বাকি আপ্ত চরাচর তুচ্ছ এই কায়া তুচ্ছ গরব নীরবে লীন কবরের ভেতর রাতের কথা রাতের কথা বলি বা আর কাকে  খাটের তলায় রক্ত জমাট বাঁধা  সারাটা দিন ধস্ত থাকার পর হয় কি আর সেতারে ঝাল সাধা চাঁদের আলোয় শুকিয়ে গেছে রাত রক্ত চোষা কে ই বা এসে জোটে একটি দুটি স্বপ্ন মায়ার খেলায় অন্ধকারে রোদের কথা ওঠে রোদ কি তবে সোনা রঙের ফুল  ঘর সাজানোর বৈভব প্রত্যাশী রাতের তাতে কী-ই বা আসে যায় কলঙ্কী চাঁদ রাত...

ক বি মৃ ণা লে ন্দু দা শ

Image
মৃণালেন্দু দাশ জন্মঃ- ১০ ফেব্রুয়ারী ১৯৫৭।কাঁচরাপাড়া ,উত্তর ২৪ পরগণা। বর্তমানে রেলের কর্মজীবন থেকে অবসর নিয়েছেন । দীর্ঘ ৪০ বছর যাবৎ লেখালেখি করছেন ।বিভিন্ন সংবাদ পত্র, বানিজ্যিক সাহিত্য পত্রিকা, লিটিল ম্যাগাজিন -এ ছড়া,কবিতা, গল্প,প্রবন্ধ ,নিবন্ধ লিখছেন ।এর মধ্যে সম্পাদনা করেছেন, কবিতার কাগজ "ব্যাস", ধর্মীয় পত্রিকা "জ্ঞানালোক"। "এইকাল" সংবাদপত্র ,অল্পক্ষণ পত্রিকার ছোটদের পাতা ও সাহিত্যের পাতার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন । প্রকাশিত ৪টি কবিতার বই-- ১.অহল্যা কন্যা আমার (১৯৮৬), প্রকাশ সহায়তা তথ্যসংস্কৃতি বিভাগ পঃবঃ সরকার ২ .বজ্রবিদ্যুত ঘুড়ি (২০১৮)প্রঃ আলোপৃথিবী । ৩.আত্মকাঠ ডিঙি নৌকো রোজ, বারোমাস (২০১৯)প্রঃ বই টার্মিনাস । ৪.মায়া প্রপঞ্চময়(২০২০)।প্রঃবই টার্মিনাস। ৫. দাউ দাউ দেহ ( ইবুক--শব্দ লেখা ,মে ২০২২)। দুটি কবিতায় কবি মৃণালেন্দু দাশ                  শব্দেরা খেলছে ফিরে যাচ্ছে অনেকেই  শ্মশান ফেরত শূন্য হাত ---- এই দৃশ্যের পাশেই আরেকটি ফ্রেম কার্নিশ থেকে উঁকি‌ মারছে উৎসুক চড়ুইরা রাস্তায়...

ক বি বি শ্ব জি ৎ মা ই তি

Image
বিশ্বজিৎ মাইতি জন্ম:- ১৯৬৭। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক এবং স্নাতকোত্তর উভয়স্তরে প্রথম শ্রেণীতে প্রথম। প্রাক্তন ইউ. জি. সি. রিসার্চফেলো। পেশা: অধ্যাপক, বাংলা ভাষা ও সাহিত্যবিভাগ, সীতানন্দ কলেজ, নন্দীগ্রাম। লেখালেখি: ১৯৮৭-৮৮থেকে শুরু কচ সান্যাল ছদ্মনামে। পরবর্তীকালে স্বনামে।  প্রকাশিত কবিতার বই: জাতককাহিনী। মানবজনম। যুবকের ডায়েরি। মিথ্যা কবিতা। বারো হাত কাঁকুড়ের দেশ। কথামৃতের পাতা। প্রোল্যাকটিন হরমোন।প্রণয়কুহক আত্মজীবনীর প্রস্তাবনা।  আমি ও আমার ঘোড়া।বউ বিষয়ক কবিতার রচনাপদ্ধতি। দু'টি কবিতায় কবি বিশ্বজিৎ মাইতি পিরের ঘোড়া পিরের ঘোড়া! তার ঢং হবে যুবতী কন্যার মতো  শরীর হবে  তৃতীয় পক্ষের বিবির মতো ছিপছিপে চাবুক আর আদুরে তুলতুলে। কানের লতি  হবে  বিশ্বস্ত বাঁদির মতো অলৌকিক রকমের খাড়া, চোখের দৃষ্টিতে থাকবে বড় পিরের মতো অপার্থিব প্রশান্তি! ভুবনডাঙায় দেখি পিরের ঘোড়াটি! ধূসর রঙের এক পেটমোটা ঘোড়া, কানের লতি নেতিয়ে আছে, পিঠে খোঁচা খাওয়ার ঘা, চোখের দৃষ্টিতে লোভ ঝরে পড়ছে সবসময়! স্বপ্নের কবিতা প্রেমের দৃশ্যে গাছতলায়  বাঁশি বাজালাম, গানও গাইলাম নদ...