ক বি ম ণি শং ক র রা য়


মণিশংকর রায়  

জন্ম:-৪ নভেম্বর,১৯৪৬।শিক্ষা: বাংলা অনার্স,এম এ বাংলা( কলকাতা বিশ্ববিদ্যালয়)।পেশা: বিদ্যালয় শিক্ষক (১৯৭২ -১৯৭৪),কলেজে অধ্যাপনা (১৯৭৪-১৯৭৬),অল ইণ্ডিয়া রেডিও: (১৯৭৬-২০০৬) কেন্দ্র অধিকর্তা হিসেবে অবসর গ্রহণ। প্রকাশিত গ্রন্থ:-এখন অধঃপতনের স্বপক্ষে(কবিতা), শব্দের সবুজ নক্ষত্র(কবিতা),গুহাচিত্রের গোপন আহ্লাদ (কবিতা),বাংলা সাহিত্য: উচ্চারণ জাগরণ সংক্রমণ (গদ্য)।শখ: লেখালেখি।


দুটি কবিতায়
কবি মনিশংকর রায়


মাছেরা                           


মাছেরা উচাটন হলে                   

জলের উজান ভাঙে আদিম তুফান              


মাছেরা শোকাহত হলে                           

নদীর নরম জলে আজন্ম বিষাদ           


মাছেরা জলশূন্য হলে                          

সেইদিন অনিবার্য ডাঙার খোরাক        


আসলে জন্মাবার পরেই            

মাছেরা জেনে যায় জলের ব্যাকরণ                  


সওদা                          


নাভিমূল থেকে তুমি ছিঁড়ে নিলে আমাকে

ছুঁড়ে দিলে শূন্যতলে ব্যাভিচারী হাওয়ায়      

ভেঙে দিলে নাবালিকা বেড়া নিষিদ্ধ বাগানের                 


আমাকে রপ্তানিযোগ্য পণ্য করে একদিন            

হড়পা বানে ছিটকে দিলে শেয়ার বাজারে 

দরপতনের সওদা এখন সমুদ্র বন্দরে                


বাজেয়াপ্ত শরীর পায়ে পায়ে ক্লান্ত উদগীরণ                  প্রতারিত গর্ভগৃহ উপদ্রুত হাহাকার তবু                  

নাবি ফসলের রমণীর ঠোঁটে অমল আহ্লাদ






Comments

Popular posts from this blog

ক বি ফ টি ক চৌ ধু রী

ক বি সু জি ত রে জ

ক বি প্রা ণ জি ব সা ক