ক বি- অ নু বা দ ক রু দ্র কিং শু ক


রুদ্র কিংশুক

কবি, প্রাবন্ধিক, অনুবাদক ও ছোটদের গল্পলেখক, রুদ্র কিংশুক নব্বই দশকের কবি। ইংরেজি ও বাংলা--দুই ভাষাতেই তিনি লেখেন মৌলিক কবিতা।এ পর্যন্ত প্রকাশিত হয়েছে তাঁর একাধিক কাব্যগ্রন্থ, অনুবাদ সংকলন ও ছোটদের গল্পের বই। সাহিত্য রচনার জন্য তিনি ভারত সরকারের মানবসম্পদ উন্নয়ন দপ্তর কর্তৃক প্রদত্ত ফেলোশিপ ছাড়া পেয়েছেন একাধিক সম্মাননা।

তুর্কি ভাষার কবি পেরিহান মাদেন-এর কবিতার অনুবাদে কবি-অনুবাদক রুদ্র কিংশুক














পেরিহান মাদেনের (Perihan Magden, 24 August, 1960) জন্ম তুর্কিস্তানের রাজধানী  ইস্তানবুলে। ঔপন্যাসিক এবং সাংবাদিক হিসেবেই তাঁর পরিচিতি। তুর্কি লেখক ওরহান পামুক তাঁর লেখার ভূয়ষী প্রশংসা করেছেন। কবি হিসেবে পেরিহান মাদেনের পরিচিতি স্বল্প হলেও বিষয় প্রকরণের নতুনত্বের কারণে নতুন চিন্তাচেতনার তুর্কি কবিতায় তাঁর গুরুত্ব অস্বীকার করা যায় না।


পেরিহান মাদেন-এর কবিতা•••


মাদুরাইয়ে সকাল


তোমাকে কি আমি বলিনি

মুখ না খুলতে

গিলে না খেতে পাখি

তাহলে তারা ডানা ঝাপটাবে ভেতরে

আর তোমাকে ক্লান্ত করবে ।


ভোরের আগেই তারা জেগে ওঠে

ট্রেনের ভেতর

ব্যাগপত্তর ক্রমশ বড় হয় তোমার চোখের সামনে

মন্দিরে গান শুনতে শুনতে

তুমি হালকা হও।


সপ্তম ধাম


স্টেশনে ভুলে যাওয়া একটা কালো ব্যাগ আমি

চোখে আমার জল কিন্তু কেউই দেখে না

রাতের ভেতরে আমি নিক্ষেপ করি দিনের আলো ইস্তানবুলের রাতগুলোর ভেতর পুরুষের গন্ধ

 

আকাশে নীলিমা উত্থিত করে তার সর্বোচ্চ যুদ্ধ

রাত চেপে বসে সমুদ্রের বুকে, যেন বলাৎকার কীভাবে তোমার হাত মোচড়ায় আমার হৃদয়

আমি বন্ধ করি জানালা কিন্তু তা বৃথা

 

আমি সেই দশহাজার শিশু,রাতের নামে শপথের

আমি সেই খুবানি-পল্লব আশাহীন

ষষ্ঠ ধাপে আমি তোমাকে ধরি শক্ত করে

সপ্তমে আমাদের ছাড়াছাড়ি...


পাখিরা


ছলনাময়ী পাথর এই পাখিগুলো

বসন্তকে স্মরণ করে, তার গান গায়

সকালে আমি জানালা খুললাম

শীতের রাস্তাগুলো, বসন্তের পাখিরা






Comments

Popular posts from this blog

ক বি ফ টি ক চৌ ধু রী