ক বি মৃ ণা লে ন্দু দা শ


মৃণালেন্দু দাশ

জন্মঃ- ১০ ফেব্রুয়ারী ১৯৫৭।কাঁচরাপাড়া ,উত্তর ২৪ পরগণা।বর্তমানে রেলের কর্মজীবন থেকে অবসর নিয়েছেন ।দীর্ঘ ৪০ বছর যাবৎ লেখালেখি করছেন ।বিভিন্ন সংবাদ পত্র,বানিজ্যিক সাহিত্য পত্রিকা, লিটিল ম্যাগাজিন -এ ছড়া,কবিতা,গল্প,প্রবন্ধ ,নিবন্ধ লিখছেন ।এর মধ্যে সম্পাদনা করেছেন, কবিতার কাগজ "ব্যাস", ধর্মীয় পত্রিকা "জ্ঞানালোক"।"এইকাল" সংবাদপত্র ,অল্পক্ষণ পত্রিকার ছোটদের পাতা ওসাহিত্যের পাতার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন ।

প্রকাশিত ৪টি কবিতার বই--১.অহল্যা কন্যা আমার (১৯৮৬), প্রকাশ সহায়তা তথ্যসংস্কৃতি বিভাগ পঃবঃ সরকার ২.বজ্রবিদ্যুত ঘুড়ি (২০১৮)প্রঃ আলোপৃথিবী ।৩.আত্মকাঠ ডিঙি নৌকো রোজ, বারোমাস (২০১৯)প্রঃ বই টার্মিনাস ।৪.মায়া প্রপঞ্চময়(২০২০)।প্রঃবই টার্মিনাস।

৫. দাউ দাউ দেহ ( ইবুক--শব্দ লেখা ,মে ২০২২)।


দুটি কবিতায়

কবি মৃণালেন্দু দাশ

                

শব্দেরা খেলছে


ফিরে যাচ্ছে অনেকেই  শ্মশান ফেরত

শূন্য হাত ----


এই দৃশ্যের পাশেই আরেকটি ফ্রেম

কার্নিশ থেকে উঁকি‌ মারছে উৎসুক চড়ুইরা

রাস্তায়  ছড়ানো ধান ---


খুঁটে খাচ্ছে শালিখ ময়না কাকাতুয়া

শব্দেরা খেলছেঃ লাল গুটি খেয়ে নিচ্ছে নীল গুটি

অগত্যা একটা সংক্রমণ  তৈরী হচ্ছে ---


রুগ্ন হাড় গোড় , মাটিতে মিশছে ঝুর ঝুর হয়ে


ব্যাগ ভর্তি জীবন


আরো কিছু তথ্যের দিকে ‌রেখেছি চোখ ,

জানালার পাশ দিয়ে হেঁটে যায় সরীসৃপ গোছের মানুষ

আঙুল তুলেছি তার দিকে , সে-ও তুলেছে আঙুল ---


হু  হু  বায়ু । উল্টে আছে ঘর । ডানা ঝাড়ে পরিযায়ী

পিঁপড়ে ,মৈথুনে ব্যাস্ত গিরগিটি


রঙ বদলাচ্ছে শপিংমলের ফোয়ারা

সস্তা বুধবার ---


লিফট উঠছে  নামছে সঙ্গে ব্যাগ ভর্তি জীবন !




Comments

  1. দুটো কবিতাই ভালো লাগল।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ক বি ফ টি ক চৌ ধু রী

ক বি সু জি ত রে জ

ক বি প্রা ণ জি ব সা ক