ক বি ফ জ লু ল হ ক


ফজলুল হক

জন্ম:- ১৯৫১,বীরভূম।ছোট বেলা থেকে গল্প লেখা শুরু।১৩৮০ বঙ্গাব্দে শ্রাবন সংখ্যা প্রবাসী পত্রিকায় প্রথম গল্প প্রকাশ। সারা বাংলায় শতাধিক লিটিল ম্যাগাজিনে গল্প লিখেছেন।দৈনিক কাগজ যেমন যুগান্তর, কলম, দিনদর্পণ, সুখবর, সংবাদ, প্রভৃতি। এছাড়াও নবকল্লোল, কলেজস্ট্রিট, আরম্ভ, একমাত্র, পূর্বাষা, কাফেলা, কৃর্তিবাস ইত্যাদি।উপন্যাস, নয়টি। কবিতাগ্রন্থ একটি।

দুটি কবিতায়

কবি ফজলুল হক

আত্মকথা


যাপনমধুর রহস্যখেলায়

আমার নিঃস্ব রিক্ত ঘর

একটি  বাসা একই পালঙ্ক 

আমরা দুজন শূন্য পরস্পর 


দেয়াল জুড়ে কাতর ছবি

উঠান জুড়ে শুকনো ঝড় 

বন্ধু স্বজন পাড়া পড়শী 

কে যে আপন কেইবা পর


আমিই একা একাই শুধু

রইল বাকি আপ্ত চরাচর

তুচ্ছ এই কায়া তুচ্ছ গরব

নীরবে লীন কবরের ভেতর


রাতের কথা


রাতের কথা বলি বা আর কাকে 

খাটের তলায় রক্ত জমাট বাঁধা 

সারাটা দিন ধস্ত থাকার পর

হয় কি আর সেতারে ঝাল সাধা


চাঁদের আলোয় শুকিয়ে গেছে রাত

রক্ত চোষা কে ই বা এসে জোটে

একটি দুটি স্বপ্ন মায়ার খেলায়

অন্ধকারে রোদের কথা ওঠে


রোদ কি তবে সোনা রঙের ফুল 

ঘর সাজানোর বৈভব প্রত্যাশী

রাতের তাতে কী-ই বা আসে যায়

কলঙ্কী চাঁদ রাতের ই বিশ্বাসী 


Comments

Popular posts from this blog

ক বি ফ টি ক চৌ ধু রী

ক বি সু জি ত রে জ

ক বি প্রা ণ জি ব সা ক