ক বি বি শ্ব জি ৎ মা ই তি
বিশ্বজিৎ মাইতি
জন্ম:-১৯৬৭।বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক এবং স্নাতকোত্তর উভয়স্তরে প্রথম শ্রেণীতে প্রথম। প্রাক্তন ইউ. জি. সি. রিসার্চফেলো।পেশা: অধ্যাপক, বাংলা ভাষা ও সাহিত্যবিভাগ, সীতানন্দ কলেজ, নন্দীগ্রাম।লেখালেখি: ১৯৮৭-৮৮থেকে শুরু কচ সান্যাল ছদ্মনামে। পরবর্তীকালে স্বনামে। প্রকাশিত কবিতার বই: জাতককাহিনী। মানবজনম। যুবকের ডায়েরি। মিথ্যা কবিতা। বারো হাত কাঁকুড়ের দেশ। কথামৃতের পাতা। প্রোল্যাকটিন হরমোন।প্রণয়কুহক আত্মজীবনীর প্রস্তাবনা। আমি ও আমার ঘোড়া।বউ বিষয়ক কবিতার রচনাপদ্ধতি।
দু'টি কবিতায়
কবি বিশ্বজিৎ মাইতি
পিরের ঘোড়া
পিরের ঘোড়া!
তার ঢং হবে যুবতী কন্যার মতো
শরীর হবে তৃতীয় পক্ষের বিবির মতো
ছিপছিপে চাবুক আর আদুরে তুলতুলে।
কানের লতি হবে বিশ্বস্ত বাঁদির মতো অলৌকিক রকমের খাড়া,
চোখের দৃষ্টিতে থাকবে বড় পিরের মতো অপার্থিব প্রশান্তি!
ভুবনডাঙায় দেখি পিরের ঘোড়াটি!
ধূসর রঙের এক পেটমোটা ঘোড়া,
কানের লতি নেতিয়ে আছে,
পিঠে খোঁচা খাওয়ার ঘা,
চোখের দৃষ্টিতে লোভ ঝরে পড়ছে সবসময়!
স্বপ্নের কবিতা
প্রেমের দৃশ্যে গাছতলায় বাঁশি বাজালাম,
গানও গাইলাম নদীতীরে–
প্রেমিকার হাত ধরে নাচলামও বৃষ্টিমুখর প্রান্তরে।
উপাসনা মন্দিরের সামনে বয়স্কা মহিলারা,
সেবাশ্রমের রাস্তায় প্রৌঢ়া সেবিকারা,
নীতিশিক্ষার ক্লাসে সদ্য-বিবাহিতা নারীরা,
কিশোরী এবং যুবতী ছাত্রীরাও
দলবেঁধে ক্লাসে আসছে শ্লীলতাহানির ভয়ে!
স্বপ্নেও তো এইরকম দেখছি আজকাল!


খুব ভালো লাগলো দাদা
ReplyDeleteThank you
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteদুটো কবিতাতেই আপনার নিজস্ব লেখার শৈলী ধরা পড়েছে। অনন্য।
ReplyDelete(রাজকুমার আচার্য )।
দুটো কবিতাই অনন্য। ' পীরের ঘোড়া ' আমার ভীষণ প্রিয়। আপনার কবিতা সবসময় মনেহয় বাঁধনমুক্ত। অন্য রীতি নির্মাণ করে। ভালো থাকুন। ♥️♥️♥️
ReplyDeleteThank you Manabendra
ReplyDelete