স ম রে শে ন্দু বৈ দ্য


 সমরেশেন্দু বৈদ্য

প্রথম দশকের শুরু থেকে  লেখার  জগতে আত্মপ্রকাশ ।  জন্মস্থান সুন্দরবনের সন্দেশখালি।প্রকাশিত কাব‍্য্যগ্রন্থ:- ফিরে এসো অন্ধকারে ,ধানগাছে ঢেউ ,অক্ষরেখার প্রান্ত ছুঁয়ে। ইংরেজি  সাহিত্য  ও ইংরেজি ভাষায়  ডাবল  স্নাতকোত্তর। শখ - ইতিহাস ও সাহিত্যচর্চা এবং গান শোনা ।


দুটি কবিতায়
কবি সমরেশেন্দু বৈদ্য

আধুনিক 


মাইক্রোফোন থেকে  মুখ সরিয়ে

মোবাইলের  স্ক্রিন অফ করে 

মঞ্চ থেকে নেমে

ডিজাইন  ব‍্যাগ আড়ায় ঝুলিয়ে তিনি  চলেছেন ।


অনুষ্ঠানের  অনেক  বাকি  থাকলেও

তার কাজ  তো সমাপ্ত  !

শূন্য চেয়ারের ব‍্যঙ্গ তিনি  বুঝবেন না।


মুখে সুখের সিগারেটের ধোঁয়া

ফুটপথের শোয়ানো শিশুর চারিপাশে ঘুরছে

একটু পরেই খুচরো পয়সা হয়ে থালায়  জমা হবে


কবিরাজ ততক্ষণে চাকায় চেপে অন‍্যকিছুর চিন্তায় মগ্ন।


অস্তিত্ব


যাকে আমি কিছুতেই  খুঁজে পাচ্ছি  না

যাকে পেলে খুব যত্ন করতে  ইচ্ছে  হয় 

সে   আসলে কেউ  নয় 

আমার  নিজের  অস্তিত্ব 


সারাক্ষণ  সে নেই  

কোথাও  নেই

এমন চিন্তা  হয়


আশেপাশে  কোথাও  লুকিয়ে  আছে

হয়তো আমাকেই খুঁজে বেড়াচ্ছে

দেখা পেলে সে আমাকে বেশ  ঝাঁকুনি  দেবে

এমন ভয় পাই।

Comments

Popular posts from this blog

ক বি ফ টি ক চৌ ধু রী

ক বি- অ নু বা দ ক রু দ্র কিং শু ক