ক বি সু গ ত চৌ ধু রী


সুগত চৌধুরী

জন্মস্থান:-গোলপার্ক, কলকাতা। একজন প্রফেশনাল হিসাব রক্ষক। আয়কর, বানিজ্যকর এ পারদর্শী। তারপর ফিল্ম জগত। চিত্র পরিচালক। কর্পোরেট ফিল্ম এ ন্যাশনাল পুরস্কার প্রাপ্তি। সামান্য লেখা লেখি। বর্তমানে পেন ওয়েস্ট বেঙ্গল এর সেক্রেটারি।

দুটি কবিতায়

কবি সুগত চৌধুরী

নেগেটিভ 


করোনা কালে ঘরে বসে বসে স্মৃতিচারণায়,

পুরোনো অ্যালবাম হাতড়াতে গিয়ে -

দুটো নেগেটিভ চোখে এলো। 

সোজা হয়ে দাঁড়ানো যুবক যুবতী,

গাঢ় অন্ধকারে।

সোজা উল্টো করে খেলতে খেলতে শুইয়ে দিলাম।

দেখলাম ভবিষ্যত! অগ্নি সংযোগের  পর !!


নেগেটিভ ইরফান 


কবরে দিয়ে এলাম ইরফানকে।

দাহ করে এলাম তার চরিত্রকে।পোড়ালাম তার অভিনয় ক্ষমতাকে।

ছেদ করলাম আমার মনের সাথে তার সংযোগকে।

ফিরে পাবো কি আর হারানোর পরে?

স্লামডগ, পাই বা জুরাসিক ওয়ার্ল্ড!

অবশ্যই পাবো। তবে শুধু ছবিতে, বাস্তবে নয়।

সব কিছু শেষ করে ফিরে এলাম। 

স্টুডিও পাড়ার বাইরের দেয়ালে দেখলাম -

'লাঞ্চ বক্স' নিয়ে ইরফান পরম তৃপ্তি তে খেতে ব্যস্ত। 

কোনো তাড়াহুড়ো নেই। কেউ আর ডাকবে না, 

'সট্ রেডি' বলে।

Comments

Popular posts from this blog

ক বি ফ টি ক চৌ ধু রী

ক বি- অ নু বা দ ক রু দ্র কিং শু ক