ক বি সা হা নু র হ ক

 

সাহানুর হক

কোচবিহার জেলার দিনহাটা শহর থেকে ১০ কিমি দক্ষিণে নয়ারহাট অঞ্চলে বাসস্থান। পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স এ মাস্টার্স পড়ছি। ছোটোবেলা থেকেই পড়তে ও লিখতে ভালোবাসি। উচ্চমাধ্যমিক সময় থেকেই লেখা প্রকাশিত হয়ে আসছে বিভিন্ন দৈনিকে ও পত্র পত্রিকায়।

দুটি কবিতায়

কবি সাহানুর হক

জন্মদিন


প্রতিটা বছর এভাবে গিলে নিচ্ছি

অদ্ভুত সুন্দরের কাছে অথবা পাশাপাশি বসে

গলে যাচ্ছি জন্মদিনের শুভেচ্ছায়

দেয়ালে দেয়ালে স্মৃতি, স্বজনের প্রতিবিম্ব,

জীবনের চৌকাঠ থেকে বাস্তবতার মাদুর..

আমি বদলে যাচ্ছি ভাবনায়, বদলে যাচ্ছি গঠনে

যেভাবে ধীরে ধীরে বদলে যাবে সব,

বদলে যাবে শহর, বদলে যাবে গলি

আমার চারপাশ ঘিরে প্রত্যেকেই;

আসলে আমি বলতে চাচ্ছি 

বয়সের বিয়োগ সুবল সন্ত্রাস!


ফেরিওয়ালা


দরজা খুলতে হয়নি কখনও আমাকে। ঘর থেকেই দেখেছি রোজ ফেরিওয়ালা যাচ্ছে, আসছে। ঝড়-বৃষ্টি-কুয়াশা একই রুটিন ।সবটাই মুখস্থ আমার ।মুখস্থ করতে করতে একদিন ফেরিওয়ালার জীবনে ঢুকতে ইচ্ছে হয়।ঢুকে দেখি ফেরিওয়ালারা কিভাবে গড়ে তোলে ঢেঁকিশাকের সংসার । বুঝতে পারি বানিয়া নদী, ধরলা নদী, তোর্সা নদী এরা না ফেরিওয়ালারাই সমুদ্রে জল ভরে । মহাসমুদ্র বানায় ।



Comments

Popular posts from this blog

ক বি ফ টি ক চৌ ধু রী

ক বি- অ নু বা দ ক রু দ্র কিং শু ক