ক বি স ফি য়া র র হ মা ন
সফিয়ার রহমান
জন্মঃ ১৯৭৪,অশোকনগর, উঃ ২৪ পরগনা।পেশাঃ শিক্ষক
লিটল ম্যাগাজিন ও বাণিজ্যিক পত্রিকায় নিয়মিত প্রকাশিত প্রবন্ধ ও কবিতা। কাব্যগ্রন্থঃ- 'এসো মেঘ' প্রকাশক - সুতরাং। 'করোনা কালের কবিতা' প্রকাশক - ইচ্ছে নদী ( এটা তিনজনের কবিতা সংকলন বিপ্লব চক্রবর্তী, গৌরাঙ্গ দাস এবং সফিয়ার রহমান।
দুটি কবিতায়
কবি সফিয়ার রহমান
অনাসক্ত
বিন্দুর মধ্যে অজস্র বিন্দু
ছায়ার মধ্যে হাজার ছায়া
অজানাই রয়ে গেল চিরকাল।
হয়তো আমারই অবিমৃশ্যকারিতায়
অগভীর জলেও অনাসক্ত
সমান্তরাল দু'টি জাঙাল।
প্রেমিকাকে
অনিঃশেষ প্রেম যদি তোমার বুকে
বিশ্বাসকে গাঁথো কংক্রিটে
আগুনে সেঁকে নাও মন
জল্লাদকে রুখে দাও এক লহমায়


Comments
Post a Comment