ক বি সং স্কৃ তি ব ন্দ্যো পা ধ্যা য়


সংস্কৃতি বন্দ্যোপাধ্যায়

জন্ম:- ৮ই ডিসেম্বর, খড়দহ, উত্তর চব্বিশ পরগনা জেলায়। বর্তমান নিবাস শ্যামনগর উত্তর চব্বিশ পরগনা। একটি যৌথ পরিবারে নাচ ও গানের তালিম সহযোগে বড় হয়ে ওঠা কবি সংস্কৃতি বন্দ্যোপাধ্যায়ের। স্কুলজীবন অতিবাহিত হয়েছে রহড়া ভবনাথ উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক ও স্নাতকোত্তর। সংস্কৃতি ভালোবাসেন গান শুনতে ও ঘর সাজাতে। লেখালেখি করেন বাংলা ভাষায়। প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, জীবনানন্দ দাশ, ভাস্কর চক্রবর্তী, জয় গোস্বামী প্রমুখ।

২০১৭ তে সংস্কৃতির কবিতা প্রথম প্রকাশ পায়। কবিতা আশ্রম, কবিসম্মেলন, সৃষ্টির একুশশতক, কবিতা নগর, মাসিক কবিতাপত্র,রাঢ়বনতলি, সুতরাং, চন্দ্রগ্রহণ, কৃতি এখন, আমি অনন্যা, মুজনাই, নবপ্রভাত পত্রিকায় তিনি নিয়মিত কবিতা লিখে চলেছেন। এছাড়াও বেশ কিছু ওয়েব ম্যাগাজিনের তিনি নিয়মিত লেখক। তাঁর কবিতায় প্রেম ও প্রকৃতির পাশাপাশি উঠে আসে সামাজিক বিভিন্ন দৃশ্য। এরকমই ১২টি কবিতা নিয়ে ২০২০ জানুয়ারিতে 'কৃতি এখন' থেকে প্রকাশ হয়েছে সংস্কৃতির

প্রথম কবিতার বই 'আলোর ক্যালেন্ডার'।


দুটি কবিতায়

কবি সংস্কৃতি বন্দ্যোপাধ্যায়













সাঁঝ 


চারিদিকে এত ছায়ার কথা


গোছাতে গোছাতে নদীর কাছে

আলো এসে পড়ে।


বিভ্রম ভুলে আতুশি শরীর

তোমার বুকের পথে


সূর্যাস্ত খুঁজে যায়


রেফারেন্স


গায়ে মেখো না

বরং পোশাক ঢেকে রাখো।

আঘাত উল্টে যেদিন

কড়িকাঠ থেকে পা ঝুলে যাবে

চেটে চেটে ফ্যাকাশে কোরো লড়াই


খুবলে নিও

ন্যাড়া জমি বরাবর

আলোর দস্তাবেজ


শুধু আপোষে আড়ালে

ঘুমের কার্পণ্য কোরো না



Comments

Popular posts from this blog

ক বি ফ টি ক চৌ ধু রী

ক বি- অ নু বা দ ক রু দ্র কিং শু ক