ক বি স ম র সু র


সমর সুর

জন্ম:-১৯৬৭।নদীয়া জেলার রাণাঘাট শহরে।নব্বই প্রথম পর্বেই লেখালেখি শুরু।বিভিন্ন পত্রপত্রিকায়।২০০০ প্রথম বই 'ভাষাতাঁতি।২০০৬ দ্বিতীয় বই প্রকাশ 'হাঁটু অব্দি রাত্রি নেমেছে'।তারপর লেখালেখি থেকে বিরতি।কিছুবছর চলচিত্র ও পেন্টিং এর প্রেমে পড়ি। ফিরে আসি আবার ২০১৯। এখন আবার বিভিন্ন পত্রিকায় লিখছি।

দুটি কবিতায়
কবি সমর সুর


নাগরদোলা ও প্রেম


কি করে তোমরা এত প্রেমের কবিতা লেখো ?

আমার হিংসে হয়।

অধিকাংশ স্টেশনে দেখেছি সাফিসিয়েন্ট টয়লেটে নেই

চারটি বেসিন ঘিরে বত্রিশ জনের দীর্ঘ লাইন 

দেখি বেঁটে মানুষটি প্যান্টের চেন হাত রেখে লম্বা হয়ে যেতে।

তোমার চোখের কোণে কোলেস্টেরলের প্যাডে সম্ভাব্য বৃষ্টির সংকেত দেখে

পুনরায় স্নানের ইচ্ছে জাগে।

এ পযর্ন্ত যতগুলো ভালোবাসার কথা গিলেছি সব যেন মনে হয়

শবদাহের পর পিছন ফিরে হাঁড়ি ভেঙে ফেলা।

নাগরদোলা ভীষন প্রিয় বলে

সোজাগুলো সব উল্টো করেই দেখতে শিখেছি।

কি করে তোমরা এত প্রেমের কবিতা লেখো ?

চারটে বেসিন ঘিরে বত্রিশ জনের দীর্ঘ লাইন ক্রমশ দীর্ঘতর হচ্ছে।


গ্রহণ করে নেবো


যা দেবে মুঠো খুলে দাও

সে ঘৃণার মতো ভালোবাসা হোক

নিয়ে নেবে দু'হাত পেতে।

জৈষ্ঠ্যদিনে একপশলা বৃষ্টি যেমন ভীষন বিরক্তকর

শুধুই অভিমান বাড়ে,কাচের শিশিতে রাখা গতবছরের

সাজানো আচার যেভাবে কালো হয়ে পড়ে থাকে।

যদি দাও,ভাসিয়ে দাও অন্তত কিছুটা সময়

দু'একটা নক্ষত্র উঠলে কোলাহল কী জমে আকাশে !

অতএব যা দেবে মুঠো ভরে দাও

না হলে ছুরির মতো দ্বিধাহীন হও,সাদরে গ্রহণ করবো।



Comments

Popular posts from this blog

ক বি ফ টি ক চৌ ধু রী

ক বি- অ নু বা দ ক রু দ্র কিং শু ক