ক বি মো না লি সা রে হ মা ন


মোনালিসা রেহমান

পেশায় শিক্ষিকা এই কবি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন পত্রপত্রিকায় কবিতা লিখছেন।কবির ডূর্য়াসের আলিপুরদুয়ারে বেড়ে ওঠা,বর্তমানে হাওড়া জেলায় একটা স্কুলে কর্মরতা। এখনও পর্যন্ত তার কয়েকটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।তার প্রকাশিত কাব্যগ্রন্থগুলো হলো "মোম জ্বালতে জ্বালতে" "মেঘেরা হাওয়ার ফানুস ","চৌকাঠ ডিঙিয়ে দশবার ভাবতে নেই" ,"মৃত্যুর মাঝে ফাঁক নেই " পাঠকপ্রিয়তা অর্জন করেছে। বাংলাদেশ থেকে যৌথভাবে প্রকাশিত হয়েছে  কাব্যগ্রন্থ" ভালোবাসার সাতকাহন"। এবছর বাংলা আকাদেমি তার নবস্পন্দন গ্রন্থমেলা থেকে তার ব‌ই প্রকাশ করেছে।তিনি 'অচেনা অক্ষর' নামক একখানা পত্রিকাও সম্পাদনা করেন।

দুটি কবিতায়

কবি মোনালিসা রেহমান




নিরবধি

বহুকাল জুড়ে থাকা নিষ্ফলা আবেগ
বিভ্রমে লেগে থাকা অতৃপ্তি
আর নিদ্রাহীনতা
দৃশ্যপট সাজিয়ে বিদীর্ণ করতলে 
খোলনলচে বদলে যাওয়া...
সমস্ত শহরজুড়ে মেঘের স্ক্রিনে প্রবল আক্ষেপ
রুমালের ভাঁজে অদ্ভুত প্রহর গোনে নিস্তব্ধতা

সাবালক হচ্ছে আমার দেশ

ঘোর 

স্রোতের অভিমুখে দিশাহীন সংলাপ 
"সবকিছুই নিজের জন্য 
 নিজের জন্য সবকিছু।"

ওই ঘাস ওই মাটি ওই আকাশের তারায় তারায়  মুক্তির উল্লাস
যাদের  স্পর্শে  লেগে থাকে এক অন্য ভোর...
 
একটা অভিকর্ষ বলয় ক্রমশ টেনে নিয়ে যাচ্ছে অদৃশ্য শূন্যতায়...
ক্লান্ত পরিত্যক্ত শব্দগুলো এলোমেলো

এখনও আমরা সাধনায় মুক্তি খুঁজে চলি

Comments

Popular posts from this blog

ক বি ফ টি ক চৌ ধু রী

ক বি- অ নু বা দ ক রু দ্র কিং শু ক