ক বি মৌ ম ন মি ত্র
মৌমন মিত্র
কবি এবং গদ্যকার।থাকেন আমেরিকার নিউ জার্সি শহরে।বিদেশে থেকেও তিনি বাংলা সংস্কৃতির সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন। তাঁর অন্যতম নিয়ত চর্চার বিষয় রবীন্দ্রনাথ।কবিতা, গল্প ছাড়াও বিভিন্ন বিষয়ে গদ্য লেখেন নানা পত্রপত্রিকায়।তাঁর প্রথম গদ্য সংকলনের নাম কুয়োতলার কলকাতা।তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ—শ্যামকাঞ্চন, দ্বিচারিণীর কফিদানা,মদ মেলানকলি।
দুটি কবিতায়
কবি মৌমন মিত্র
রানওয়ে
সেদিন থেকে
চোরা অন্ধকার ঘিরছে চর,নিভু আলোলিপি
চোখের ভেতর
একটা পাঠ সংক্রান্ত প্রশ্ন নিয়ে বইপাড়া,চা-বেলা
বাক্সে টেক্সাস মোড়া স্বপ্নদূত,
গাড়ির কাচে শহর ছাড়ছি আমি,ক্রমশ,আরও-ই ক্রমশ
পায়ের তলায় মিশছে বন্দর ধুলো,তীক্ষ্ণ,ঘন কিছু
সেদিন থেকে
না-বলে চলে যাওয়া,চুপ চুপ কথা,বাসর বাতি
পাহাড়ি আকাশের কাছে বলতে থাকে
ছেঁড়া ছেঁড়া সিনেমাস্মৃতি ও কাগজ বাড়ির ফুটপাথ গল্প
সেদিন থেকে লেখা হয় না কিছুই
লেখা হয় না একটি কথাও
শুধু বলে যাও মিথ্যে ছিলাম,
ব্যাকুল ভার্চুয়াল,কীভাবে তা প্রকাশ?
ভুলে যাওয়া গান...মোমের গায়ে রম্বাস ক্ষোভ
সেদিন থেকেই
যা যা বলোনি,যা যা থেকে যেতে পারত, যা একবার
কবিতার শেষটুকু মুছে
রানওয়ে থেকে ফিরে আসা ম্যাজিক কাহিনি হয়ে যেত…
বেহায়া
এভাবে পরের দিন ততকিছু
কথা কাটাকাটি মিটিয়ে,চেষ্টা পথবরাবর
সেদিনও দু'কথা তিনকথা
ছায়ায় বেড়ে কলমে খুইয়েছি
থরে থরে রং-চটা মান,ওই লেগে
একা ফুডকোর্ট,ছাদ উপচে অপেক্ষা চোখ
কথা ছিল দু'দিন পাহাড়,বোলপুর স্টেশন
অচেনা উবের সরণি ছাপিয়ে
মধ্যরাতের ফোনকল...এ-যে দীর্ঘ আয়োজন !
ভেজা মেঘ জানলার কাচে হারাই
পড়ে থাকে অসমাপ্ত যতি,পোড়া কফি দাগ,
ভদকার শিরায় সেও যা-খুশি-তাই
তখনই সামপ্লেস মোড়,রগে স্মৃতিঘড়ি
ওহে সন্ধ্যাচিহ্ন, এসো রাত গেঁথে গেঁথে
শহরময় বেহায়াপনা করি..


Comments
Post a Comment