ক বি নী লো ৎ প ল জা না
নীলোৎপল জানা
জন্ম:-পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে।রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এম.এ এবং নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০১২ সালে লোকসাধক আশুতোষ ভট্টাচার্যের কাজ-কর্মের উপর গবেষণা ও পিএইচ.ডি উপাধি লাভ। পেশা – অধ্যাপনা । পনেরো বছরের বেশি সময় অধ্যাপনার সঙ্গে যুক্ত। বর্তমানে পূর্ব মেদিনীপুরের প্রথম মহিলা কলেজ মহিষাদল গার্লস কলেজে অধ্যাপনার সঙ্গে যুক্ত।পশ্চিমবঙ্গের বহু নামী পত্রিকায় শতাধিক প্রবন্ধ প্রকাশিত। মৌলিক ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ৩০টির বেশি। গবেষণা গ্রন্থ ‘লোকসাধক আশুতোষ ভাট্টাচার্য’।‘এ ছড়া কয়েকটি উল্লখযোগ্য গ্রন্থ-
আঞ্চলিক ইতিহাস মহিষাদল ইতিবৃত্ত, লোকসংস্কৃতি ও লোকসাহিত্য পরিচয়, পূর্ব মেদিনীপুরের লোকসংস্কৃতি
পূর্ব মেদিনীপুরের শ্রেষ্ঠ কবিতা,একালের বাংলা ছোটগল্প :ভাবে ও বিশ্লেষণে,রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কবিতা : ভাবে ও বিশ্লেষণে,রবীন্দ্রনাথের ফাল্গুনী : একটি বিশ্লেষণী পাঠ
বাংলা অলংকার প্রভাস,তবুও আকাশ নীল (কাব্য),বৃষ্টি ভেজা দিন (কাব্য),রবীন্দ্রনাথের প্রাচীন সাহিত্য
জীবনানন্দের বনলতা সেন : শান্তির নীড় ইত্যাদি।
দুটি ছোট পত্রিকার সম্পাদক : ১)লোকপথ ২) দুইপাতা ৩) অপরাজিতা
দুটি কবিতায়
কবি নীলোৎপল জানা
আজারবাইযান থেকে…
তোমার চাওয়ার ওপর আমার আসা নির্ভর করে না…
রাস্তায় রাস্তায় ঘুরে ফিরি ঠিকানাহীন ভাবে
এক সময় আমার ঠিকানা ছিলে তুমি,
সেই তুমি বিকেলের রোদের মতো শীতল---,
নখের আঁচড়েও তুমি নিরুত্তর
প্রতিটি নিশ্বাসে যাকে পাশে পেতাম
তার এমন নিরুপদ্রপ ; পথ ভোলা পথিক করেছে আমায়।
আমি ঘুরে চলেছি নাগাসাকি থেকে গাঙুড়ের জল হয়ে
আলাস্কার গ্রামে গ্রামে। বাঁশ পাতার মতো ঘুরে ফিরে
খুঁজে নেবো তোমায়,তোমার চাওয়ায় ,আমার আসা নির্ভর করেনা ;
আমি আজারবাইযান থেকে এখনো পথে পথে ঘুরে চলেছি…


Comments
Post a Comment