ক বি শ্রী ধ র স র কা র
শ্রীধর সরকার
জন্ম:- ৭ ই ফেব্রুয়ারি,১৯৬৩।উত্তর ২৪ পরগণার বারাসাতে। তিনি একজন কবি-প্রাবন্ধিক-অনুবাদক। স্কুল জীবন থেকেই তাঁর লেখালেখি শুরু। মানুষের মন,আত্মিক সংকট, সভ্যতার অসহায়তাকে কেন্দ্র করে গড়ে উঠেছে তাঁর কাব্যিক ভুবন।২০১৪ সালে কলকাতা বইমেলায় প্রকাশিত হয় প্রথম গ্রন্থ ' অন্য পৃথিবী'। সুইডেনের কবি ইলুকা আতালিকের কাব্যগ্রন্থ (Welcome and Parting)'স্বাগত ও বিদায়' প্রথম অনুদিত হয়েছে বাংলায়।পেশা শিক্ষকতা।
দুটি কবিতায়
কবি শ্রীধর সরকার
মানুষকে যতই স্থির দেখনা কেন
ভেতরে-ভেতরে কাঁপছে
যেন গোধূলিতে ঝিঁঝিঁ পোকার ডানা…
সামনে গাঢ়তর অন্ধকার
আলোহীন পথ দিয়ে পিঁপড়ে টেনে নিয়ে যায়
মৃত পতঙ্গ
মানুষ যদি পতঙ্গ হত
তাহলে আলো ভেবে আগুনে ঝাঁপ দিত…
অস্তিত্বে আলো
(সহকর্মী পরিমলকান্তি মন্ডলকে)
ভালোবাসা এখন সিন্ধু সভ্যতার চাঁদ
ধ্বংসস্তূপে শিলালিপি ফুটে আছে
কেউ কি আছে সযত্নে পাঠোদ্ধারে এগিয়ে আসবে
একদিন যারা বন্ধু ছিলো
আজ তারা মহেঞ্জোদারোর মূর্তি
যারা আছে তারা নিজেদের ইলোরার গুহাচিত্র
কাল কুয়াশার মধ্যেও নিঃশ্বাসে আশা আছে
তবুও আশ্বস্ত হতে পারছি না
অন্ধকার সমুদ্রে আমি ভীত, আতঙ্কিত, কম্পমান
সুচেতনা, আবার কি আলো ফুটবে


Comments
Post a Comment